Eco Vill Eco Resort
Oct 15, 2026
Oct 15, 2026
/
Luxury Suites
শুভেচ্ছা নিবেন।।
ইকোভিল ইকো রিসোর্ট এন্ড রিসার্চ সেন্টার, হাওরের প্রকৃতি ও ভারসাম্য রক্ষা করে দেশের প্রথম নান্দনিক ইকো রিসোর্ট।।
আধা একর ভূমি নিয়ে পরিপূর্ণ একটি দ্বীপ।
এ দ্বীপের পশ্চিমে টাঙ্গুয়ার হাওর, উত্তরে কানাময়রা ও শনির হাওর,পূর্বে পাসনার হাওর,দক্ষিণে গুরমারিয়া হাওরের জলসীমা নিয়ে মেঘালয় পর্বতমালা বেষ্টিত।।
কিভাবে ইকোভিলে আসা যায়?
দেশের যে কোন স্থান থেকে-
মধ্যনগর,তাহিরপুর এসে নৌকা যোগে ইকোভিলে সহজেই আসা যায়।।
মধ্যনগর,তাহিরপুর থেকে নৌপথে ১ ঘন্টার পথ।।
ইকোভিলের কি নিজস্ব পরিবহন আছে?
হ্যাঁ,সম্মানিত পর্যটক বৃন্দের সহজে যাতায়াতের জন্য ইকোভিলের নিজস্ব পরিবহন রয়েছে।
ইকোভিলে রাত্রিযাপনের জন্য ইকো কটেজ সংখ্যা কতগুলো?
ইকোভিলে রাত্রিযাপনের জন্য ১১ টি নান্দনিক ইকো কটেজ রয়েছে।।
খাবার ব্যবস্থা কেমন?
ইকো ডাইন রেস্টুরেন্টে আপনি ঐতিহ্যবাহী দেশীয় খাবার সহ,চাইনিজ,থাই,ফাস্টফুড পাবেন।
এছাড়া-
বেরী ব্লিজ- জুসবার
ইটকো- ফুচকা ও বারবিকিউ হাউজ রয়েছে।
সাইট সিয়িংয়ের ব্যবস্থা কি রয়েছে?
ইকোভিল থেকে, পাসনার হাওর ও হিজল বন, টাঙ্গুয়ার হাওর, ওয়াচ-টাওয়ার ও করচ বন,ট্যাকেরঘাট,লাকমাছড়া, নীলাদ্রি লেক, রাজাই ঝর্ণা,বারিক্কা টিলা,যাদুকাটা নদী,শিমুল বাগান ভ্রমণ করা যাবে।
এছাড়া,হাওরের গ্রাম,হাট বাজার,হাওরে ডিঙ্গায় চড়ার সুযোগ রয়েছে।।
ইকোভিলে ব্যায় কেমন?
ইকোভিল ইকো রিসোর্ট এন্ড রিসার্চ সেন্টার, ইকো ভিলেজ ট্যুরিজম ডেভেলপমেন্ট কাজ করছে,পাশাপাশি দেশের নান্দনিক স্থান গুলোতে সম্মানিত পর্যটক বৃন্দের ব্যয় কমিয়ে অধিক সুযোগ সুবিধা বৃদ্ধি কল্পে কাজ করছে বিধায়,যে কোন অপারেটর প্রতিষ্ঠানের চেয়ে পর্যটক বান্ধব ব্যয় নির্ধারন করা হয়েছে।।
বিদ্যুৎ ব্যবস্থা কেমন?
২৪ ঘন্টা নিরবচ্ছিন্ন বিদ্যুৎ এর ব্যবস্থা রয়েছে।।
নিরাপত্তা ব্যবস্থা কেমন?
ইকোভিলেজ ট্যুরিজম ডেভেলপমেন্টে আমরা আমাদের পর্যটক বৃন্দের নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিতের ব্যবস্থা করেছি,পাশাপাশি প্রাক-প্রাথমিক চিকিৎসার জন্যও ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে।।
ইকোভিলে অন্যান্য ট্যুর অপারেটর থেকে ভিন্ন ও অধিক কি কি সুযোগ রাখা হয়েছে?
বরশি দিয়ে মাছ ধরা,রাতে ডিঙ্গায় চড়ে বর্শা দিয়ে মাছ শিকার,জেলে নৌকায় চড়ে জেলেদের সাথে মাছ ধরার সুযোগ।
৭৩ প্রজাতির বৃক্ষরাজি নিয়ে বিশাল বাগান।
পানির উপর মাচায় বসে মেঘালয় ও হাওর উপভোগ।
পরিচ্ছন্ন আকাশে পেরিস্কোপের মাধ্যমে মহাকাশ দর্শন।
পর্যটকের নিজ হাতে শিকার করা মাছ দিয়ে নিজেই বারবিকিউ করার সুযোগ।।
ভ্রমণ শেষে পরিবারের জন্য হাওরের সতেজ ও টাটকা মাছ,হাসঁ,হাওর জনপদে তৈরী বাহারি পিঠা,আচার,শুঁটকি, ঘি,শীতলপাটি নিয়ে যাওয়ার সুযোগ।
নৌকা বাইচ।
সম্মানিত অতিথি,আমরা আপনাকে পরিপূর্ণ একটা প্রশান্তি,নিরাপদ ও স্বাচ্ছন্দ্যে ভ্রমণের নিশ্চয়তা সহ ভিন্ন ধর্মী একটি ভ্রমণ উপহার দিতে বদ্ধ পরিকর।।
নিশ্চয়ই, ইকোভিলের সাথে আপনার ভ্রমণ, আপনার স্মৃতীতে প্রোথিত থাকবে।।
অধিক তথ্যের জন্য, অনুগ্রহ করে যোগাযোগ করুন-
01768486466 (What's App)
© 206 , Eco Vil. All Rights Reserved. Developed by Freelance IT